সকাল ১০:৫৭ বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষরা বোরকা পরে মহিলাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে : আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি  :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ‘সাধারণত আপনার প্রতিপক্ষকে আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু বর্তমানে আমাদের যারা প্রতিপক্ষ তারা দৃশ্যমান না। তাদেরকে দেখা যায় না। তারা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে বোরকা পরে মহিলাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। মিথ্যাচার করে, ধর্ম বিক্রি করে’।  শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার ৭টায় চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট ট্রাফিক চত্বরে চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান সমর্থনে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোন অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের মানুষ স্বাধীনতার সার্বভৌমুতের শক্তিকে ক্ষমতায় দেখতে চায়।

বিএনপির এই প্রবীণ নেতা বলেন, বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে জিতবে হবে। আমরা স্থিতিশীলতা চাই। আপনরা ইতিমধ্যে দেখেছেন অনেকেই নির্বাচন বাধাগ্রস্থ করতে চায়। তারেক রহমানের একটি প্ল্যান আছে। উন্নয়ন সমৃদ্ধ দেশ গড়তে যুবক পুরুষ মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। জাতীয়তাবাদী শক্তির চিন্তা উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগানো এবং জনগনের আস্থা অর্জন করতে হবে।

বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর নিজাম উদ্দিন কমিশনার ও নজরুল ইসলাম লিটনের যৌথ সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন; চট্টগ্রাম -১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমানসহ চট্টগ্রাম উত্তর জেলা, মিরসরাই উপজেলা, বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুুলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এর আগে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময় তিনি বলেন, গত ১৭/১৮ বছরের ত্যাগের প্রতিদান দিতে হবে আগামী ১২ তারিখের ভোটের মাধ্যমে। মনে রাখতে হবে বিএনপি হচ্ছে দেশের গণতন্ত্রের ধারক ও বাহক। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিএনপি কখনো গণতন্ত্রের প্রশ্নে আপস করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *