
ডেস্ক রিপোর্ট :
চার মাস পর লন্ডন থেকে ৫ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চলছে, যা শুক্রবারের মধ্যে শেষ হবে। তিনি এখন অনেকটাই সুস্থ।
উল্লেখ্য, ৭ জানুয়ারি কা’তার আমি’রের পাঠানো এ’য়ার অ্যা’ম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। তিনি লি’ভার সিরো’সিসসহ বিভিন্ন রো’গে ভুগছিলেন।