সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাশের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে

স্টাফ রিপোর্টার :

এ  বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার  পাশের হার দুটোই ও জিপিএ ৫ দুটোই কমেছে।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবারে এবার পাশের হার ৬৮ দশমিক ৪৫।  গত বছর পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার।

এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ শিক্ষার্থী। গত বছর জিপিএ ৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন।  তথা গতবারের চেয়ে এবার জিপিএ ৫ কমেছে ৪২০৯৭।  আর পাশ কমেছে ১৫ শতাংশ।

এবার ফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ড গুলো আলাদা আলাদা ভাবে ফল প্রকাশ করছে।

উল্লেখ, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডের অধীনে বসেছিলেন ১৯ লাখ ৪ হাজার ৮৬জন শিক্ষার্থী। তিন হাজার ৭১৪ কেন্দ্রে ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে।

এসব পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন, ছাত্র নয় লাখ ৫১ হাজার ৬৯৭ জন। তাদের মধ্যে ছয় লাখ ৭৬ হাজার ৪৪৫ জন ছাত্রী ও ছয় লাখ ২৬ হাজার ৯৮১ জন ছাত্র পাস করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *