
পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া পৌর এলাকার কলেজপাড়া মহল্লায় পুত্রবধু তার শ্বশুর মোজাম হোসেন (৭০) কে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রবিবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোজাম হোসেন ওই এলাকার বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোজামের ছেলে মিঠুর সঙ্গে আফড়া গ্রামের আব্দুস সালামের কন্যা রুমির বিয়ে হয় পাঁচ বছর আগে। বিয়ের পর থেকে রুমি মানসিক সমস্যায় ভুগছিল এবং ঢাকাস্থ ডা. শফিকুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
রোববার রাত আটটার দিকে হঠাৎ রুমির মানসিক সমস্যা তীব্র হয়ে যায়। সে হাতে থাকা বটি দিয়ে শ্বশুরের পেট ও পিঠে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মোজামের পেটের অভ্যন্তরীণ অঙ্গ বের হয়ে যায়। এসময় রুমিও নিজেকে আহত করে। গুরুতর অবস্থায় শ্বশুরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।