ভোর ৫:০২ শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানী খেলোয়াড় মাজিদ আলীর আত্নহত্যা

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
পাকিস্তানের জনপ্রিয় স্নুকার খেলোয়াড় মাজিদ আলি আত্মহত্যা করছেন। দেশটির অন্যতম শীর্ষ এই খেলোয়াড় বৃহস্পতিবার (২৯ জুন) পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের কাছে সামুন্দ্রি এলাকায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ২৮ বছর বয়সি মাজিদ করাত দিয়ে আমহত্যা করেছেন। দীর্ঘদিন থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন। এশিয়ান অনূর্ধ্ব ২১ স্নুকার টুর্নামেন্টে রৌপপদক জিতেছিলেন তিনি। এ ছাড়া পাকিস্তানের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে পদক জিতেছেন তিনি।

মাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ভাই জানান, কিশোর বয়স থেকেই হতাশায় ভুগছিলেন তার ভাই।
মাজিদের মৃত্যু পাকিস্তানের স্নুকার অঙ্গন নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে কারণ গত এক মাসে এই নিয়ে দুজন আন্তর্জাতিক স্নুকার খেলোয়াড়ের মৃত্যু হলো। সম্প্রতি দেশটিতে মুহাম্মদ বিলাল নামের আরেক স্নুকার খেলোয়াড়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।

মাজিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির বিলিয়ার্ড ও স্নুকার বোর্ডের চেয়ারম্যান আলমগীর শেখ। তিনি অবশ্য মাজিদের আত্মহত্যার সঙ্গে স্নুকার খেলার কোনো ধরনের সম্পর্ক খুঁজে পাচ্ছেন না। তার দাবি, এই স্নুকার খেলোয়াড়ের কোনো আর্থিক সংকট ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *