সন্ধ্যা ৭:৫৬ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানিরা আসলেই মেধাবী : ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, আমি সেখানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি—যা আপনারা বিশ্বাসই করবেন না। তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানিরা অত্যন্ত মেধাবী এবং অসাধারণ সব পণ্য তৈরি করে। তবে তিনি আরও বলেন, আমরা তাদের সঙ্গে খুব কম বাণিজ্য করি।
পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ট্রাম্প বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে দারুণ আলোচনা করেছি। জানেন তো, এটা দু’পক্ষের ব্যাপার। ভারতের সঙ্গে আমি আত্মবিশ্বাসী ছিলাম, আর পাকিস্তানের সঙ্গেও আমি বাণিজ্য নিয়ে কথা বলেছি। তারা খুব আগ্রহী। তিনি আরও বলেন, আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু পাকিস্তানিরা আসলেই মেধাবী। আমি যুদ্ধ থামিয়েছি, যা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়াতে পারত। তারা খুব কাছাকাছি চলে গিয়েছিল। এখন সবাই খুশি।
ট্রাম্প জানান, তিনি তার টিমকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সঙ্গে দ্রুত বাণিজ্য শুরু করতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *