রাত ৮:০৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানসহ আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দিল সরকার

ডেস্ক রিপোর্ট  :পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপ করায় দেশে আবার বাজার ঊর্ধ্বমুখী। ফাইল ছবিভারত রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় আবার অস্থির হয়ে উঠছে দেশে পেঁয়াজের বাজার। এর পরিপ্রেক্ষিতে আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এসব দেশ থেকে প্রায় ১৪ লাখ টন পেঁয়াজ আমদানি করা যাবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয় সূত্র। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় সূত্র জানায়, চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিসর ৩ হাজার ৯১০ টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক ২ হাজার ১১০ টন, মিয়ানমার ২০০ টন, থাইল্যান্ড ৩৩ টন, নেদারল্যান্ডস ৪ টন এবং সংযুক্ত আরব আমিরাত ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতির পর এখন পর্যন্ত দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন। যেখানে মোট অনুমোদন দেওয়া হয়েছে ১৩ লাখ ৭৩ হাজার টাকা।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক ধার্য করে। এতে বাজারে রাতারাতি দাম বেড়ে গেছে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের। সরকার বাজার নিয়ন্ত্রণে বিকল্প দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছে। এরই অংশ হিসেবে নতুন করে নয়টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণায়ের তথ্যমতে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে ৩৫-৩৬ লাখ টন। উৎপাদন হয় ৩০ থেকে ৩২ লাখ টন। গত বছর দেশে পেঁয়াজ উৎপাদন বেড়েছে ২ লাখ ৭৯ হাজার টন। তবে গরম আর সংরক্ষণের অভাবে উৎপাদিত পেঁয়াজের ২০ শতাংশ নষ্ট হয়ে যায়। তাই চাহিদা মেটাতে প্রায় পুরো বছর আমদানির ওপর নির্ভর করতে হয়। আর এসব পেঁয়াজের সিংহভাগ আসে ভারত থেকে। এর আগে গত ২০২১-২২ অর্থবছরে সাড়ে ৫ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *