রাত ১:৫০ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক অভিযান পরিচালনা

ডেস্ক রিপোর্ট : ৪ জুলাই ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখা কর্তৃক পরিবেশ দূষণের দায়ে শুনানি গ্রহণক্রমে চট্টগ্রাম জেলার নুর এ মদিনা ডকইর্য়াড -কে ৩ লক্ষ টাকা, মেসার্স পটিয়া মেরিন এন্ড শিপ বিল্ডার্স কে ৩ লক্ষ টাকা; ঢাকা জেলার শাহরিয়ার স্টিল মিলস লি:কে ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য ও গাজীপুর জেলার ইয়াসীন নিটেক্স ইন্ডা: লি: কে সতর্ক করা হয়। নড়াইল জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৫ টি যানবাহন হতে মোট ৭ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বকসহ ৮টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।

২৬ জুন ২০২৩ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইল জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে মানমাত্রাতিক্ত হর্ণ দ্বারা শব্দ দূষনের দায়ে ৭ টি যানবাহন হতে মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ ৯টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *