দুপুর ১:৫৫ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয়ের প্রথম দিনে ছাদে নিয়ে ‘ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়েরের জন্য এসেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।
মঙ্গলবার (৪ জুন) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডি ১৫ নম্বর এলাকার একটি ছাদে এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (সোমবার) ওই শিক্ষার্থী নিজে থানায় এসে অভিযোগ করেন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওসি বলেন, অভিযুক্ত ছেলেটির সঙ্গে তার গতকালই পরিচয় হয়। এরপর ছেলেটি তাকে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এদিকে ভবনটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুইজনকে আগে থেকে পরিচিত মনে হয়েছে। তারা সাধারণভাবে ভবনে প্রবেশ করেছেন।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি মেয়েটির বাসা মোহাম্মদপুরের দিকে। তার পরিবার জানিয়েছে তিনি বাসা থেকে রাগ করে বের হয়েছেন। ছেলের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মেয়েটি হাসপাতাল থেকে আসার পরে বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *