
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মেহেদী ইসলাম চৌধুরী রানা, যুগ্ম আহবায়ক, যুবদল গাজীপুর মহানগর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে আত্মসংযম ও মানবিকতার শিক্ষা অর্জন করি, তা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিফলিত হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”
মেহেদী ইসলাম চৌধুরী রানা দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”