সকাল ৭:৫৭ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছে দেশবাসীকে আলহাজ্ব মাওলানা কারী আবু হানিফা সিকদার

ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আলহাজ্ব মাওলানা কারী আবু হানিফা সিকদার, সভাপতি, বাংলাদেশ আলেম উলামা বক্তা পরিষদ।
তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের মূল প্রতিপাদ্য।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করছি। সবাই যেন নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে সেই দোয়া করি।”
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান — “ঈদ মোবারক”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *