
ডেস্ক রিপোর্ট :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ গাজীপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিসমিল্লাহ গোল্ডেন হোমস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক সরকার।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজের বিত্তবানরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ হবে আরও পরিপূর্ণ।”
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের ঘরে ঘরে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শেষে ওমর ফারুক সরকার সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।