রাত ৯:১৫ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সাপের কামড়ে ইজিবাইক চালকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি :

নড়াইল সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে বিষধর সাপের কামড়ে টিপু মুন্সী (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।পরিবার সূত্রে জানা গেছে, টিপু মুন্সী, শাম মুন্সীর ছেলে, রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে বিষধর সাপ তাঁকে দংশন করে। প্রথমে তাঁকে পাশের বাধাল গ্রামের এক ওঝার কাছে নেওয়া হয়। কিন্তু ঝাড়ফুঁক ব্যর্থ হলে তাঁকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা কামাল জানান, টিপু মুন্সী দীর্ঘদিন ধরে নড়াইলের নাকসী-চালিতাতলা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁর এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *