বিকাল ৫:৩৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোবেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ

 

বিনোদন  প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে ব্যাপক চর্চায় রয়েছেন বহুল সমালোচিত – বিতর্কিত গায়ক মইনুল ‌আহসান নোবেল। দুই দিন আগেই (বৃহস্পতিবার) তার সঙ্গে আইনি বিবাহ বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। আইনি বিচ্ছেদের আগে তিনি অনেকবার নোবেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন বলে জানান। শুধু তাই নয়, নোবেল নেশা ছাড়লে আবার তার সঙ্গে সংসার করতে রাজি ছিলেন সালসাবিল। কিন্তু গায়ক রাজি হননি – এমন তথ্যই নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন সালসাবিল। এই অভিযোগের পর এবার প্রকাশ্যে এলো নোবেলের বিরুদ্ধে আরও বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ।

নোবেলের সদ্য সাবেক স্ত্রী সালসাবিল গণমাধ্যমে বলেন, নোবেল সবাইকে মারধর করতো। নিজের মাকে মেরে এমন অবস্থা করেছিল যে, অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। নোবেলের বাবাও ওর এসব সমস্যার কারণে ওকে ত্যাজ্যপুত্র করেছে। আমাদের বিয়ের সময় তাও ওর পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। এখন একদমই ভালো সম্পর্ক নয় । শুধু আমি নয়, ওর পরিবারও ওকে শোধরানোর চেষ্টা করেছিল।

বৃহস্পতিবার ফেসবুকে আইনি বিচ্ছেদের কথা ঘোষণা করেন সালসাবেল লেখেন, আমি হয়তো আগে ক্লিয়ার করিনি ব্যাপারটা। যে হেতু আমরা দু’জনেই সিদ্ধান্ত নিয়ে ডিভোর্স রেজিষ্ট্রেশনটা উকিলকে বলে হোল্ডে রেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার পর যখন আমার এবং নোবেলের কথা হয়, আমি তাকে শেষবারের মতো মাদকদ্রব্য ছাড়ার কথা এবং চিকিৎসা করানোর পরামর্শ দিই। সে পরিষ্কার ভাবে জানিয়ে দেয়, সে কখনও মাদক ছাড়বে না। তার পরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন সালসাবিল। শুধু তাই নয়, যারা নোবলকে প্ররোচনা দিয়েছেন নেশা করার, তাদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। কুড়িগ্রামের ঘটনার পর নোবেল জানিয়েছিলেন, তিনি ‘রিল্যাক্স’ করার জন্য সামান্য মদ্যপান করেছিলেন। কিন্তু তার এই কথায় ক্ষুব্ধ হন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *