রাত ১২:৪৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের সময়ে ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট :
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, নির্বাচনকালীন সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন আমাদেরকে যে নির্দশনা দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করতে বদ্ধ পরিকর।
শুক্রবার (৭ জুলাই) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, কেউ আইনশৃঙ্খলা বিঘ্নের জন্য চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে, সাহস আছে এবং প্রস্তুত আছে।

তিনি বলেন, পুলিশ শত বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নির্বাচনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় দীর্ঘদিন যাবত সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা আছে, সামর্থ্য আছে। আমরা দায়িত্ব পালনে প্রস্তুত আছি।
এ সময় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা ও বস্ত্র প্রদান প্রদান করেন তিনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *