রাত ১২:৪৮ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের প্রেম নিয়ে লারা দত্তের স্বীকারোক্তি

প্রতিবেদক : বলিউড অভিনেত্রী লারা দত্ত বেশ অল্প বয়সেই মুম্বাই এসেছিলেন বলে জানা যায়। এরপর নিজেকে জড়ান অভিনয়ের সঙ্গে। আর বলিউডি পেয়েও যান জনপ্রিয়তা। তিনি অভিনয় গুণে যেমন বার বার আলোচনায় এসেছেন, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন। লারা দত্ত প্রথমে কেলি দোরজি, তারপরে ডিনো মোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক বার খবরে এসেছেন। তবে তিনি বিয়ে করেছেন টেনিস তারকা মহেশ ভূপতিকে।

নিজের ৪৫ বছর বয়সেও নিয়মিত অভিনয় চালিয়ে যাচ্ছেন লারা দত্ত। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে তিনি জানান, বলিউডে তার ক্যারিয়ারের যাত্রাটা মোটেও সহজ ছিল না। এই সফরে অনেকের প্রেমেও পড়েছিলেন বলে তিনি স্বীকার করেছেন। ওই সাক্ষাৎকারে এই বিষয়ে স্মৃতিচারণ করেছেন লারা দত্ত।

এই অভিনেত্রী বলেন, ১৬ বছর বয়সে আমি একা মুম্বাইয়ে এসে কলেজে ভর্তি হই। কয়েক দশকে অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি। এই শহরে অনেক কিছু দেখে বেড়ে উঠেছি। অনেকবার প্রেমেও পড়েছি। অনেক সম্পর্ক থেকে সরে এসেছি, আবার নতুন করে সম্পর্কে জড়িয়েছি। সর্বশেষ আমি ভালোবাসা খুঁজে পাই এবং বিবাহন্ধনে আবদ্ধ হই। এখন আমার একটি সন্তানও আছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *