সকাল ৭:৪০ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তিনি অভিযোগ করেছেন, প্রায় এক দশক ধরে  পত্রিকাটি তার বিরুদ্ধে ‘মিথ্যার অভিযান’ চালাচ্ছে এবং এটি ‘র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির ভার্চুয়াল মুখপাত্রে’ পরিণত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আজ আমি দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি।  এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম নিকৃষ্ট ও অধঃপতিত সংবাদপত্র, যা র‌্যাডিক্যাল লেফট ডেমোক্র্যাট পার্টির একটি ভার্চুয়াল মুখপাত্রে পরিণত হয়েছে।’

রিপাবলিকান নেতা ট্রাম্প অভিযোগ করেন, নিউইয়র্ক টাইমস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়ে সেই খবরটি পত্রিকার প্রথম পাতায় বিশেষভাবে ছেপেছে।

ট্রাম্পের দাবি, এটি ছিল ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনি অনুদান’।

তিনি আরও অভিযোগ করেন, সংবাদপত্রটি তার পরিবার, ব্যবসা, ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনসহ গোটা জাতির বিরুদ্ধে অসত্য প্রচার চালিয়েছে।

এছাড়া নিউইয়র্ক টাইমসের সংবাদ প্রকাশনাকে ট্রাম্প অন্য লিবারেল মার্কিন গণমাধ্যম যেমন এবিসি ও সিবিএসের সঙ্গে এক কাতারে উল্লেখ করেন। তার দাবি, এই গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপব্যবহার ও আক্রমণ চালিয়ে আসছে, যা ‘একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *