রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার মামলায় ফখরুল -রিজভীসহ ৮ জনের বিচার শুরু

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর পল্টন মডেল থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন।

পল্টন থানার নাশকতার মামলায় হাজিরা দিতে রোববার সকাল ১১ টা ৯ মিনিটে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপরই মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।

দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

২০১২ সালের ১৪ ডিসেম্বর পল্টন থানায় নাশকতার অভিযোগে মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *