
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় যুবদিবস পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে জেলার ঘিওর উপজেলার জোকা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পাতাকা উত্তোলন, আকাশে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দূর্জয়।
পরে, কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা, যুবঋণের চেক, সনূপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক অলকা প্রভা দে, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সুলতানুল আজম খান আপেল, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর ড. এস এম রবিউল হাসান, সহকারি পরিচালক মাজহারুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবকরা।
প্রশিক্ষণপ্রাপ্ত ১৫জনকে ১০ লাখ ৭০ হাজার টাকার ঋণের চেক দেওয়া হয়।