রাত ৩:২৫ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের লালপুরে এক স্কুল শিক্ষককে পেটালেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি

 

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি :  ২১ শে মে রোজ রবিবার বিদ্যালয়ে চলাকালীন সময় অফিস রুমে সহকারী শিক্ষক কে পেটালেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজু আহমেদ।  এই ঘটনা কেন্দ্র করে এলাকার ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় গত ২১শে মে রোজ রবিবার নাটোরের লালপুর এবি ইউনিয়নের বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোহাম্মদ ফরহাদ হোসেন ৬ দিনর ছুটি প্রধান শিক্ষকের নিকট থেকে নিয়ে তিনি বিএড ফাইনাল পরীক্ষা দিতে যান। হঠাৎ আজ বিদ্যালয়ে খোলার সাথে বিদ্যালয়ে উপস্থিত হয় সহকারী শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এ সময় অত্র বিদ্যালয়ে অতর্কিতভাবে ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ তিনিও উপস্থিত হন বিদ্যালয় অফিস রুমে গিয়ে সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে সকলের সামনে চার্জ করে বসেন গালিগালাজ করতে থাকেন এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা চি আর তুলে মাথায় আঘাত করে । এ সময় অন্যান্য শিক্ষকরা বাধা দিলে এরই ফাকে লাঞ্চিত হওয়ার পর শিক্ষক ফরহাদ হোসেন মুঠোপনে লালপুর বাগাতিপাড়া সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে বিষয়টি অবহিত করে মাননীয় সংসদ সদস্য মহোদয় উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন বলে জানায় লাঞ্ছিত শিক্ষক ফরহাদ হোসেন তিনি আরো জানান বিষয়টি এমপি মহোদয় ঢাকা থাকার কারণে তাৎক্ষণিক উপস্থিত সাবেক ইউপি চেয়ারম্যান আসলাম হোসেন সরোয়ার সহ অন্যান্য মাতব্বররা তাৎক্ষণিক সালিশি বৈঠক বসান বিদ্যালয়ে সালিশি বৈঠকে ম্যানেজিং কমিটির সভাপতি রাজুর আহমেদকে শিক্ষক ফরাদ হোসেনের পা ধরে মাফ চাওয়ার নির্দেশ দিলেন তাৎক্ষণিক রাজু আহমেদ শিক্ষক ফরহাদ হোসেনের পা ধরে মাফ চান এই ঘটনা কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান ঘটনা শুনেছি তবে কোন পক্ষেই অভিযোগ দিতে আসেনি আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব এছাড়া ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে বলে তিনি জানান । তাছাড়া এ ব্যাপারে আহত শিক্ষক ফরহাদ হোসেনের সাথে কথা বললে তিনি কান্না জড়িত কন্ঠে জানান অবৈধ ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ সে আমার ছাত্র ছিল। সে আমাকে অন্যায় ভাবে মারধর করেছে।আমি এর বিচার চেয়েছি মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এর কাছে । ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদের সাথে এ ব্যাপারে কথা বলার জন্য তার সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
এইজনপদের এই বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি কেন্দ্র করে এমন কোন ঘটনা নাই যে ,এখানে ঘটেনি ।খুন,
হত্যা,হাতে এক এক মেয়াদের এক এক সভাপতি স্কুল পরিচালনা ,পরিষদের নেতাদের মাধ্যমে হাত কর্তন, সহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্ম দিয়েছে। কমিটির নেতাদের অপতৎ পরতার কারনে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেই চলেছেএই প্রসঙ্গক্রমে সঙবলা যেতেইপারে তাহলে এইবিদ্যালয়ে মোটা অংকের অর্থের দুর্নীতির গন্ধ রয়েছে। এইসব ঘটনার কারণে লেখাপড়ার বড় ধরনের ক্ষতি হচ্ছে ছাত্র ছাত্রীদের।
এহেনো ঘটনার কারণে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা শংকিত হয়ে পড়েছে তাদের ছেলেমেয়ে নিয়ে।

উল্লেখ্য এই বিদ্যালয়টিতে বিভিন্ন মেয়াদে যে ম্যানেজিং কমিটি করা হয় তারাই এক একটি সন্ত্রাসী ঘটনার জন্ম দিয়েই যাচ্ছে। সম্প্রতি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগ বাণিজ্যের ঘটনা কেন্দ্র করে এ বি ইউনিয়নের সাবেক মেম্বার আব্বাস উদ্দীন বিদ্যালয় মাঠে খুন হয়েছে ।যার মামলা আদালতে এখনো বিচারাধীন রয়েছে। এছাড়া নাটোর জেলার আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার নামক একজনের হাতের আঙ্গুলো কর্তন হয়েছে ।

গতকাল ২১শে মে রোজ রবিবারের ঘটনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষক ফরহাদ হোসেনকে পিটানো ঘটনার জের ধরে আজ ২২শে মে বিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা অবৈধ অনৈতিক ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহম্মেদ কে পদত্যাগের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় এই মানব বন্ধন ছত্রভঙ্গ করার জন্য লালপুর থানা পুলিশ কমলমতি সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর লাঠিচার্জ করার খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *