সন্ধ্যা ৭:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কৃষি দপ্তরের তালিকাভূক্ত প্রান্তিক ১হাজার ৩শত কৃষকের মাঝে জন প্রতি ৫কেজি মাসকলাই বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রনোদনার মাসকলাই’র বীজ ও রাসায়নিক সার কৃষকের মাঝে বিতরণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নুর ও রায়হানুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব এবং তালিকা ভুক্ত কৃষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *