
ডেস্ক রিপোর্ট :
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের একটি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। রোববার (৭ জানুয়ারি) বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র নম্বর- ১৩৪) অনিয়মের কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়। সকালে বেলাব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মতিউর রহমান বলেন, বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের কারণে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের উপজেলা চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য সাইফুল ইসলাম খাঁন বীরু।