রাত ১১:৫২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন লুকে আসছেন মেহজাবীন

বিনোদন  প্রতিবেদক : তিনি টিভি মিডিয়ার বড় তারকা। তবুও তাকে বেশ কিছুদিন ধরে আগের মতো পর্দায় নিয়মিত দেখা মিলছিলো না। বলা হচ্ছে জনপ্রিয় মডেল – অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কথা। এই তারকার পর্দায় অনুপস্থিত থাকা নিয়ে নানা জল্পনা ও কল্পনার কমতি ছিল না গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়া। মেহজাবীন এবার সরব হচ্ছেন বলে শোনা যাচ্ছে। তিনি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ নিয়ে পর্দায় ফিরছেন। এতে তাকে প্রধান চরিত্রে দেখা যাবে।

জানা গেছে, দেশীয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল কন্টেন্ট এটি। ভিকি জাহেদের পরিচালনায় এই ওয়েব সিরিজটির লুক পোস্টার প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। পোস্টারে এক অন্যরকম মেহজাবীনের দেখা মিলেছে। যেখানে তার চোখ ও মুখে বিস্ময়! কাজলে লেপ্টে থাকার চোখ গড়িয়ে পড়ছে পানি। মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল। অনেক দিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম হয়েছে।

নেটিজনরা বলছেন, এটা কোন মেহজাবীন ? অবশ্য এই প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে আমি কী তুমি আট পর্বের ওয়েব সিরিজে, যা খুব শীঘ্রিই মুক্তি পাবে। এটির নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার ও হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কন্টেন্টটি নির্মাণ করেছি। দর্শক অনেকদিন পর আমার নতুন কাজ দেখতে পাবেন। অতীতে চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো কাজ ভালো আছে, যা দর্শক পছন্দ করেছেন। এটি আইস্ক্রিনের যেহেতু প্রথম অরিজিনাল, তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক – এটাই আমার মাথায় ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *