সন্ধ্যা ৬:২৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার :
রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। রোববার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এদিকে, দুর্বৃত্তদের দেয়া পেট্রোল বোমার আগুনে পুড়েছে আরও একটি যাত্রীবাহী বাস। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শিমু নূর তাজ পরিবহন নামের ওই বাসটি রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে উপজেলার উদপুর এলাকায় পৌঁছালে বাসটির পেছন পেছন চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে আসে। পরে চলন্ত অবস্থায় তারা বাসটির দিকে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।
ওই ঘটনায় আগুনের জন্য মহাসড়ক দিয়ে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে গোদাগাড়ির ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নেভান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *