সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্য ক্যারালা স্টোরি’র নায়িকা কেনো ক্ষমা চাইলেন?

 

বিনোদন  প্রতিবেদক : ভারতের দক্ষিণী ছবি ‘দ্য কেরালা স্টোরি’তে নায়িকা চরিত্রে অভিনয় করে বিশাল পরিচিতি পেয়েছেন দক্ষিণী তারকা অভিনেত্রী আদা শর্মা। তিনি মূলত এই ছবি দিয়েই নিজের ক্যারিয়ারে আলোচনায় আসেন। তবে সম্প্রতি এই নায়িকা ক্ষমা চেয়েছেন কলকাতার ভক্তদের কাছে। কিন্তু কেন ? কারণ জানা গেছে কলকাতার গণমাধ্যম থেকে।

জানা যায়,‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর কলকাতায় ছবিটি প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও কলকাতার একটি সিনেমা হলেও শো পায়নি ‘দ্য কেরালা স্টোরি’। এদিকে বক্স অফিসে দারুণ আয় করেছে এই ছবি। বিতর্ককে সঙ্গী করে আলোচনা, সমালোচনাতেও টক অফ দ্য টাউন। এতকিছু সত্ত্বেও কলকাতার বহু মানুষ দেখে উঠতে পারেননি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত এই ছবিটি। দেখতে না পারার দুঃখ নিয়ে আদা শর্মাকে টুইট করেছেন কলকাতার চলচ্চিত্রপ্রেমীরা। কিন্তু তার উত্তরে আদা শুধু ক্ষমাই চাইলেন। আদাকে উদ্দেশ্য করে এক নেটিজেন লিখেছেন, ৫০০ টাকা খরচা করতে পারি এই ছবিটা দেখার জন্য।

এর উত্তরে টুইট করে আদা লিখেছেন, আমি খুবই দুঃখিত, নিষেধাজ্ঞা উঠলেও ছবিটা সিনেমা হলে শো পায়নি। সিনেমা দেখানো আমার হাতে নেই। জানা গেছে, বিতর্ক সত্ত্বেও বক্স অফিসে ভালো ফল করেছে ‘দ্য কেরালা স্টোরি’। এখন পর্যন্ত ছবিটির আয় মোট ২০৬ কোটি ৯৭ লাখ ভারতীয় রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *