
বিনোদন প্রতিবেদক : মডেল – অভিনেত্রী শবনম ফারিয়া দর্শকদের কাছে নন্দিত হলেও সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার করে তিনি বেশ বিতর্কিত ও নিন্দিত। এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকবার তিনি সমালোচিত – বিতর্কিত ও নিন্দিত হয়েছেন। এসব হয়েছিল তিনি ২০১৯ সালে বিয়ে করার পর। বেশ ধুমধাম করে শবনম ফারিয়া বিয়ে করেছিলেন। কিন্তু ১ বছর ৯ মাস সংসার করেই সেই সংসারে ইস্তফা দেন তিনি। ওই সময় তিনি স্বামীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলেন।
শবনম ফারিয়া’র প্রথম বিয়ের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বহু আগেই। এরপর বেশ কিছুদিন একাকীত্ব সময় কাটিয়েছেন তিনি। তবে তার সেই একাকীত্ব সময় বেশি দিন কাটাতে ছিল না। কিছুদিন পরই নতুন প্রেম – বিয়ের খবরে আলোচনায় আসেন। তবে দ্বিতীয় নিয়ে সেসময় এক প্রকার মুখে কুলুপ এঁটে ছিলেন। এরপর ২০২২ সালের মে মাসে জানা যায় তারও দুই মাস আগেই বিয়ে করেছেন শবনম ফারিয়া। কিন্তু ওই বিয়ে নিয়ে আর ঢাকঢোল পেটাননি। চুপিসারে পারিবারিক আয়োজনে বিয়ের কাজটা সারেন। ইনস্টাগ্রামে পারিবারিক মুহূর্তের বিভিন্ন ছবি পোস্ট করে আকারে-ইঙ্গিতে বিয়ের কথাটি বুঝিয়েছেন। তবে স্পষ্টবাক্যে বিয়ের কথা কখনোই বলেননি।
শবনম ফারিয়াকে নিয়ে আবার গুঞ্জনের সূচনা, শোবিজে কানাঘুষা – তিনি দ্বিতীয় বিয়েটাও টেকাতে পারেননি। দ্বিতীয় স্বামীর সঙ্গে গড়া তার সেই সংসারটিও ভেঙে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে ‘বিরহ – বিচ্ছেদ’ মূলক নানা পোস্ট এটাই ইঙ্গিত করছে। বিয়ে না টেকার প্রসঙ্গে নীরবতা পালন করছেন তিনি।
জানা যায়, গেলো সোমবার (০১ মে) রাত দেড়টার দিকে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বোমা ফাটে। ফেসবুকে মোহাম্মদ জাহিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে শবনম ফারিয়াকে ট্যাগ করে লম্বা পোস্ট দেওয়া হয়। যেখানে অভিনেত্রীর দিকে ‘বিস্ফোরক’ অভিযোগের ফিরিস্তি। তবে জাহিনের ওই পোস্টের কয়েক ঘণ্টা আগেই শবনম ফারিয়া একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, কিছু মানুষ জীবনে আসে শিক্ষা হয়ে! ২০২১ ও ২০২২ ছিল ভুল মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কাছাকাছি যাওয়ার বছর। ২০২৩ ভালোর দিকে যাচ্ছে। অপ্রয়োজনীয় ভুয়া লোকজন এমনিতেই দূরে চলে যাচ্ছে! কাছের মানুষ আরও কাছে আসছে। হালকা ও ভালো লাগছে। তরুণদের জন্য একটা উপদেশ, কেউ আপনার সঙ্গে যতো ভালো হওয়ার চেষ্টা করুক না কেনো, যদি তার কোনো প্রকার মানসিক সমস্যা (উদ্বেগ ও বিষন্নতা ছাড়া) কিংবা কোনো মাদক সংশ্লিষ্টতা থাকে, সবসময় তার থেকে দূরে থাকবে। তারা ক্ষতিকর। যতদিনে তুমি বুঝবে যে তারা ক্ষতিকর, সেটা অনেক দেরি হয়ে যাবে। সাবধান থাকো।
জাহিন খান নামের ওই আইডির পোস্টে নিজেকে শবনম ফারিয়ার ‘এক্স হাসবেন্ড’ দাবি করেন। তার ভাষ্য ছিল এমন – মাদকাসক্তি, মানসিক রোগ নিয়ে শবনম ফারিয়ার যে পোস্ট, সেটা আমাকে নিয়ে; আমি তার এক্স হাসবেন্ড। আমি সবাইকে অনুরোধ করছি, এক পক্ষের কথা শুনে বিচার না করে আমার কথাগুলো শোনার। আমি যুক্তরাষ্ট্রে চাকরি, বন্ধু – বান্ধব নিয়ে ভালোই ছিলাম। এরপর আমি বাংলাদেশে আসি এবং শবনম ফারিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আমি একটা অপরাধে গ্রেপ্তার হই, যেটা আসলে আমি করিনি। বন্ধুরা আমাকে ওই মামলায় যুক্ত করে ফেলে। কয়েক মাস কারাগারে থাকার পর আমি জামিন পাই। বলতে ভুলে গেছি, আমি গ্রেপ্তার হওয়ার আগেই আমরা বিয়ে করেছিলাম।
জাহিন তার পোস্টে আরও লেখেন, যখন আমি জেল থেকে বের হয়ে আসি, তখন থেকেই ফারিয়ার আচরণে পরিবর্তন দেখতে পারি। সে রীতিমতো আমাকে গালাগাল ও মারধর করত! একটা পর্যায়ে ব্যাপারটা এতো বাজে হয়ে যায় যে, আমি কাউকে বলতেও পারিনি। পরবর্তীতে আমি জানতে পারি যে, তার (ফারিয়া) আগের বিয়েটাও এমনই ছিল। এমন জীবন আমি চাইনি, এমন বিয়ে – ভালোবাসা আমি চাইনি, যেখানে একে – অপরের প্রতি কোনো সম্মানবোধ থাকবে না।
বর্তমানে দেশের বাইরে রয়েছেন জানিয়ে জাহিন বলেন, দেশত্যাগ করা ছাড়া আমার কোনো পথ ছিল না। প্রত্যেকটা উপায়ে সে আমার ক্ষতি করতে চেয়েছিল। এমনকী তার প্রভাবশালী বন্ধুদের দিয়ে আমাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। আমাদের সম্পর্ক চলাকালীন বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। কিন্তু একজন পুরুষের গল্প সবসময় আড়ালেই থেকে যায়।
জাহিন খানের ওই বক্তব্য নিয়ে তবে শবনম ফারিয়ার দাবি – এটা ফেক অ্যাকাউন্ট। জাহিন খান নয়, তিনি যাকে বিয়ে করেছেন তার নাম জাহিন রহমান। তবে বিয়ে, সংসার নিয়ে বিস্তারিত বলতে এখনও মুখ খুলেননি শবনম ফারিয়া।
জানা যায়, ২০২২ সালের মে মাসে ঈদ উৎসবে জাহিনসহ পারিবারিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন শবনম ফারিয়া। তবে সেখানে বরের নাম – পরিচয় উল্লেখ করেননি। এর আগে ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে প্রথমবার শবনম ফারিয়া বিয়ে বন্ধনে আবদ্ধ বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপু। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া – অপুর পরিচয় হয় তখন জানানো হয়। দুজনের ভালো বন্ধুত্ব তৈরি হয়। তিন বছর পর বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের। এরপর বিয়ে, অতঃপর সংসার ভাঙন। এবার দ্বিতীয় বিয়েও ভাঙলো শবনম ফারিয়া’র।