দুপুর ১:১১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি :
বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ নভেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপির কাজ দেশের মানুষকে পুড়িয়ে মারা। আর আওয়ামী লীগ সরকারের কাজ উন্নয়ন করা। নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী।

সমাবেশে যোগ দেয়ার আগে বিকেল সোয়া ৩টার দিকে মাতারবাড়ী পৌঁছান তিনি। এরপর কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্প এবং ৪টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহেশখালীসহ পুরো জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে মাতারবাড়ীসহ পুরো মহেশখালী। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থলে মানুষের ঢল নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *