সন্ধ্যা ৭:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষকে ছোট জাতি ও তুই বলে জায়েদের কটাক্ষ

 

বিনোদন  প্রতিবেদক :  অ্যাওয়ার্ড প্রাপ্তিতে’ দেশের মানুষ খুশি না হয়ে ট্রল করায় ক্ষুব্ধ হয়েছেন দেশের সমালোচিত ও বিতর্কিত চিত্রনায়ক জায়েদ খান। তিনি আমেরিকা থেকে ক্ষোভ জানিয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, কতটা ছোট জাতি, তোরা তো আরও গর্ব করবি যে, ওখানে বলা হয়েছে জায়েদ খান ফিল্ম অ্যাক্টর বাংলাদেশ। এর আগে আমেরিকা সফররত এই চিত্রনায়ক গেলো শুক্রবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে পুরস্কার প্রপ্তির খবর জানিয়েছিলেন।

জানা যায় জায়েদ খান আমেরিকায় পুরস্কার পাওয়ার পর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে – যুক্তরাষ্ট্রে “ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি রিসার্চ” এবং ‘হিউম্যানিটারিয়ান ফোকাস ফাউন্ডেশন’ নামের দুটি সংস্থা যৌথভাবে সারা বিশ্ব থেকে ৪০ জন ব্যক্তিকে ‘দ্য হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ দিয়েছে। এই চল্লিশ জনের একজন হলেন জায়েদ খান। ২০ জুলাই বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ডেলিগেটদের ডাইনিং রুমে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয় বলে জায়েদ জানান। একইসঙ্গে তাকে ‘গ্লোবাল পিস অ্যাম্বাসেডর’ হিসেবে নিযুক্ত করা হয়েছে বলেও তার ভাষ্যে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর জায়েদ খান এটা এমন ভাবে প্রচার করেন যেনো তিনি জাতিসংঘের কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন। কিন্তু এই অ্যাওয়ার্ডের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা নেই – এটা জানার পরই নেটিজেনরা জায়েদ খানের সমালোচনায় মেতে ওঠেন। এই সমালোচনা তথা সোশ্যাল মিডিয়ার ট্রল ভালোভাবে নেননি জায়েদ খান। সেটার প্রতিক্রিয়াই তিনি এবার জানালেন। তার প্রতিক্রিয়া হলো – দেশের একটা ছেলে এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়ায় সবার খুশি হওয়া উচিত ছিলো। খুশি না হয়ে বরং সমালোচনা করায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

জানা যায়, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রাল হওয়ার পরিপ্রেক্ষিতে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফোনে নিজের বিরক্তির কথা জানান জায়েদ খান। ওই সময় তিনি বলেন, ইউনূসের অ্যাওয়ার্ডের সময়ও বলেছিল যে, কিনে নিয়ে এসেছে। ওরা যে ওয়েবসাইটে ৪০ জনের নাম প্রকাশ করেছে সেখানে দুই দেশের রানি, রাষ্ট্রদূত, নিইজার্সির পুলিশ প্রধান, এখানকার মেয়রের নাম রয়েছে। অনুষ্ঠানে জো বাইডেনের বক্তব্য পড়ে শোনানো হয়েছে। জাতিসংঘের হলরুম ভাড়া নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে সেখানে লোকদের ঢোকানো হয়েছে। আমি কি কোথাও বলেছি যে এটা সরাসরি জাতিসংঘের পুরস্কার ?

নিজেকে নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে জায়েদ খান ক্ষোভ প্রকাশ করে বলেন, এটাতে বাংলাদেশের মানুষের খুশি হয়ে যাওয়ার কথা, গর্ব হওয়ার কথা যে বাংলাদেশের একটা ছেলে পুরস্কার পেয়েছে। সেটাকে নিয়ে উল্টাপাল্টা কথা, এত নেগেটিভ কথাবার্তা মানুষের। আমি এগুলো গায়ে মাখি না। কিন্তু কতটা ছোট জাতি, তোরা তো আরও গর্ব করবি যে, ওখানে বলা হয়েছে জায়েদ খান ফিল্ম অ্যাক্টর বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *