বিকাল ৫:৫৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কার সিটির স্বত্বাধিকারী জোবায়ের রহমান

স্টাফ রিপোর্টার :দেশবাসীকে পবিত্র ঈদুল  ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কার সিটির স্বত্বাধিকারী জোবায়ের রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।

জোবায়ের রহমান বলেন, সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।ঈদুল ফিতর মুসলমানদের জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে । দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পরিবার পরিজন নিয়ে ঈদ করবেন এই কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *