দুপুর ১২:১৫ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মোয়াজ্জেম পারভেজ বিশ্বাস

ডেস্ক রিপোর্ট :

সিলেটের  বিশিষ্ট ব্যবসায়ী  ও আসক ফাউন্ডেশন সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক  মোয়াজ্জেম পারভেজ বিশ্বাস এর পক্ষ থেকে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ সারাদেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি  বলেন, “ঈদুল ফিতর আমাদের জন্য এক অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে। রমজানের সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করে। আসুন, আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করি।”

তিনি আরও বলেন, “দেশের এই সংকটময় সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ঈদ শুধু উৎসবের নাম নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার শিক্ষাও দেয়।”

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *