সন্ধ্যা ৬:২৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞায় মটর সাইকেল দূর্ঘটনায় দুই জন নিহত

 

দাগনভুঞা প্রতিনিধি: দাগনভুঁইয়া থানাধীন আজিজ ফাজিলপুর মুক্তার বাড়ীর সামনে ফেনী টু চৌমুহনী মহাসড়কের উপর ৩রা জুলাই সোমবার বেলা সাড়ে তিন ঘটিকার সময় মটর সাইকেল দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে দুইব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ সুত্রে জানা যায়, দাগনভুইয়া থানাধীন আজিজ ফাজিলপুর মুক্তার বাড়ীর সামনে ফেনী টু চৌমুহনী মহাসড়কেরউপর নিহত ভিকটিম (১) আব্দুল আউয়াল রবিন (২৫) পিতাঃ আব্দুর রহিম সাংঃ চর ফকিরা ০৫ নং ওয়াড (সেলিম মিয়ার বাড়ী) থানা – কোম্পানীগন্জ জেলাঃ নোয়াখালী (২) মেহেদী হাসান (২৪) পিতা- হুমায়ুন কবির বাহার সাং – চর কাঁকড়া থানা – কোম্পানীগন্জ জেলা – নোয়াখালী উভয়ে একই মোটরসাইকেল (হিলমেট বিহীন) চৌমুহনী হইতে দাগনভুইয়া আসার পথে সামনে থাকা অপর একটি মোটর সাইকেল কে ধাক্কা মারলে ঘটনাস্থলে তিন জন আহত হইলে স্থানীয় লোকজন দাগনভুইয়া উপজেলা হাসাপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার দুই জনকে মৃত ঘোষনা করে অপর একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকিয়া চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার এস আই আবুল হোসেন আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *