
দাগনভুঞা(ফেনী) প্রতিনিধি:
উপজেলা প্রশাসন দাগনভূঞা ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে এবং দাগনভুইয়া থানা পুলিশের সহযোগীতায় ২৬ অক্টোবর বৃহস্পতিবার ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে জম জম পিউর ড্রিংকিং ওয়াটার, আজিজ ফাজিলপুর, দাগনভূঞা, ফেনী প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে ড্রিংকিং ওয়াটার পণ্যের গুনগত মান যাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ না করেই করে অস্বাস্থ্যকর পরিবেশে ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রিয়/বিতরণ করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় অভিযোগ দাখিল করা হয়। মোবাইলকোর্ট পরিচালনার সময় সংশ্লিষ্ট কারখানার কর্মচারী ও স্বত্ত্বাধীকারীর সংগে যোগাযোগ করলেও কারখানায় উপস্থিত হতে তারা অস্বীকৃতি জানান। পরবর্তীতে, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা এর বিজ্ঞ নির্বাহী আদালতের নির্দেশক্রমে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন প্রবিধানমালা-২০২২ এর ২৬ ধারা মোতাবেক কারখানাটি সীলগালা করা হয়। কারখানাটির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কুমিল্লা।