
দাগনভুঞা প্রতিনিধি: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম ২১ অক্টোবর শনিবার ফেনী জেলার দাগনভূঞা থানার পুজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান পুজা উদযাপন কমিটির সদস্যরা এবং ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান।
এ সময় ডিআইজি চট্টগ্রাম উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন ।
এতে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এবং মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও সাধারণ দর্শনার্থীগণ।