
দাগনভুঞা প্রতিনিধি: “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ আন্দোলন জোরদার করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিক্ষক সমিতির দাগনভূঞা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২৭ সেপ্টেম্বর দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল স্কুল মিজান মিলনায়তনে উপজেলা শাখার সভাপতি গোলাম কবির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
দাগনভূঞা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, বিটিএ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ কে এম কামাল উদ্দিন, দাগনভুঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন,ফেনী জেলা বিটিএ সমিতি সভাপতি ফকির আহম্মদ ফয়েজ প্রমুখ।
অনুষ্ঠান শেষে আগামী ৩ বছরের জন্য গোলাম কিবরিয়া আজাদ কে সভাপতি এবং আবদুল আউয়াল স্বপনকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।