দুপুর ২:২৯ বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ তীরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

 

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে নোমান গ্রুপের দখলে থাকা প্রায় এক কিলোমিটার বেদখল জায়গা উচ্ছেদ করা হয়। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি, বিনা নোটিশে উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। এতে কারখানাটির প্রায় ৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টঙ্গীর পাগাড় এলাকায় সকালে অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তুরাগ নদের উত্তরাংশে নোমান গ্রুপের জাবের অ্যান্ড জোবায়ের ফ্রেব্রিক্স কারখানার সীমানা প্রাচীর, টিনশেডের চিড়িয়াখানাসহ বহুতল ভবন উচ্ছেদে অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তার।

এদিকে, নদ-নদীর জায়গা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআইডব্লিউটিএ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *