সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমকে বাদ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক রিপোর্ট :
ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরুর ৯ দিন আগে সাকিব আল হাসানকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দল ঘোষণা করা হয়।

ঘোষিত ১৫ সদস্যের দলে সুযোগ মেলেনি অভিজ্ঞ তামিম ইকবালের। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করে বিসিবি। তামিম না থাকলেও বিশ্বকাপ দলে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের বিশ্বকাপ দলে রয়েছেন ৫ জন পেসার। তারা হলেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান তামিম। দলে ওপেনার মাত্র দুজন। টপঅর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যান ৫জন। অধিনায়ক সাকিবের বাইরে বিশেষজ্ঞ স্পিনার ২জন।

এবারের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ৬ ভেন্যুতে খেলবে বিশ্বকাপের ৯ ম্যাচ। দুটি করে ম্যাচ আছে ধর্মশালা, পুনে ও কলকাতায়। এছাড়া চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে অপর তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৭ অক্টোবর। ধর্মশালায় বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। একই মাঠে তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ধারাবাহিকভাবে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলবে সাকিবরা।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *