বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির হলে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আজ থেকে বৈধ শিক্ষার্থী ছাড়া কাউকে অবস্থান না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অদ্য ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে বৈধ শিক্ষার্থী ব্যতিত কোন বহিরাগত/অতিথি অবস্থান করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *