সন্ধ্যা ৬:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

স্টাফ রিপোর্টার :

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে।তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ।
ঢাকা, রংপুর, গাজীপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *