
গাজীপুর প্রতিনিধি :
“তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই—
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই।। ”
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, গাজীপুর শাখার সাবেক সভাপতি ও উপদেষ্টা ড. ক্ষীরোদ চন্দ্র রায়’র প্রয়াণে ‘অন্তিম শ্রদ্ধার্ঘ্য’ নামে পরিষদের গাজীপুর শাখার পক্ষ থেকে ২১ শে জুন ২০২৫ খ্রীস্টাব্দ, শনিবার গাজীপুর আইডিয়াল কলেজে একটি শোক ও স্মরণসভার আয়োজন করা হয়।
উক্ত শোকসভায়য় এক মিনিটি নিরবতা পালন করে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত সভার সভাপতি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ গাজীপুরের আহ্বায়ক সহকারী অধ্যাপক রীতা ব্রহ্ম। পরবর্তীতে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, পরিষদের প্রাক্তণ সভাপতি অধ্যাপক অসীম বিভাকর, সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির, শিক্ষক নন্দ দুলাল ঘোষ, রবীন্দ্রভক্ত তপন চক্রবর্তী এবং লেখক অশেষ বিশ্বাস।
পরিষদের সদস্য মাধব চন্দ্র মন্ডলের সঞ্চালনায় একে একে তাঁর কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শোক ও স্মরণসভার সমাপ্তি ঘোশণা করা হয়।