রাত ৮:১৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপজল কে সিনেমার লর্ড বললেন ইধিকা

বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে প্রিয়তমা সিনেমাই কাজ করেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। এরপরই কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়তা পান তিনি।

সম্প্রতি এই নায়িকাকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন দেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। যেখানে তিনি ইধিকার পোশাককে ‘অশ্লীল’ বলে সম্বোধন করেন। বিষয়টি নজরে আসে এই নায়িকার।

সদ্যই ঢাকায় সফররত ইধিকাকে সে প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়। যার জবাবে তিনি বলেন, ‘উনি (ডিপজল) তো সিনেমার লর্ড। ওনাকে কি বলবো, উনি তো সিনেমার বড় মাপের মানুষ। তাকে নিয়ে তো নতুন করে বলার নেই। তবে একটা কথা বলি। আমার যতদূর ধারণা যে উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। উনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে অশ্লীল কোনটা?

ইধিকা পাল বলেন, ‘এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথায় অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। আরেকটা প্রশ্ন- উনি আমার চেয়ে সিনিয়র, উনার কাছ থেকে এমন প্রশ্ন আশা করিনি। শুধু পোশাক-আশাক তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফরমে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *