দুপুর ২:৪৯ শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচনে স্বচ্ছতা আনতে ভোট গণনা সরাসরি দেখানো হবে

  ঢাকা বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি:      ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার জন্য নতুন কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে, ভোট গণনা প্রক্রিয়া সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে সাংবাদিকদের উপস্থিতিতে ফাঁকা ব্যালট বাক্সগুলো সিলগালা করা হবে।

এছাড়া, ভোটারদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে-

কোনো ভোটার ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

পানির বোতল বা অন্য কোনো তরল পদার্থও ভেতরে নেওয়া নিষিদ্ধ।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবার মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *