দুপুর ১:৪৭ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি আগামী মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।রোববার (৩১ আগস্ট) বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দিনটি ঠিক করে আদেশ দেন।জানা গেছে, রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আর ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট শিশির মনির।

এর আগে সকালে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটটি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *