সন্ধ্যা ৬:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠোঁটে নয়, অন্যখানে চুম্বন দেবেন প্রিয়মণি

বিনোদন  প্রতিবেদক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের প্রিয়মুখ প্রিয়মণি। পর্দায় অনেক উষ্ণতা ছড়ালেও নায়ককে চুমুতে আপত্তি তার, কারণ জবাবদিহি করতে হবে স্বামীর কাছে। সম্প্রতি এটাই জানালেন দক্ষিণী তারকা প্রিয়মণি। তিনি আলোচিত চেন্নাই এক্সপ্রেস ছবিতে ‘ওয়ান টু থ্রি ফোর’ গান ও ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে সারা ভারতে রাতারাতি পরিচিত পান প্রিয়মণি। কী কারণে পর্দায় নায়কে চুম্বনে আপত্তি রয়েছে অভিনেত্রীর, জানালেন সেই কথাই ?

দেখতে দেখতে চলচ্চিত্র জগতে ২০ বছর পার করেছেন প্রিয়মণি। যদিও চলচ্চিত্রে তার শুরুটা হয়েছিল দক্ষিণী ছবির মাধ্যমে। তবে চেন্নাই এক্সপ্রেস ছবিতে ‘ওয়ান টু থ্রি ফোর’ গান ও ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে সারা ভারতে রাতারাতি পরিচিত পান তিনি। এই ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেও পর্দায় কখনও কোনও নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায়নি তাকে। কিন্তু কেনো ? অবশেষে প্রিয়মণি মুখ খুললেন তার ‘নো কিস পলিসি’র আসল কারণ নিয়ে।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, পর্দায় আমি কখনওই চুমু খাবো না, এটা আমার নীতি। অন্য পুরুষকে চুমু খেতে আমার অস্বস্তি হয়। তাই এই বিষয়ে আপত্তি রয়েছে। চুক্তিপত্র সবসময়ই ‘নো কিস পলিসি’ থাকে আমার। আমি জানি, অভিনেত্রী হিসাবে এটা আমার কাজ। আর চুমুর কারণে বাড়িতে স্বামীর কাছে জবাবদিহি করতে হবে। তবে অভিনেত্রী জানান, খুব বেশি হলে গালে চুমুতে সম্মতি রয়েছে তার।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, ২০১৭ সালে মোস্তাফা রাজাকে বিয়ে করেন প্রিয়মণি। তার পর থেকে এই নিয়মে বেঁধেছেন নায়িকা। প্রিয়মণি বলেন, আমাদের সম্পর্ক যখন তৈরি হয়, তখন পর্দায় কাউকে চুমু খেতে হয়নি। তার পর থেকেই পর্দায় চুম্বনে আপত্তি রয়েছে আমার। আমি পর্দায় এমন কিছু করতে চাই না, যেটা দেখে ওর অস্বস্তি হয়। আমার শ্বশুরবাড়ির লোকজন যাতে না ভাবেন বিয়ের পরও আমার বউমা কেন এমন করছেন! তাই পর্দায় চুম্বনে আপত্তি ব্যক্তিগত পছন্দ আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *