সন্ধ্যা ৭:৪৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পাওয়া মুঠোফোনের সূত্রে বেরিয়ে এল নরসিংদির হত্যাকান্ডের মূল রহস্য

স্টাফ রিপোর্টার :

নরসিংদীতে নিজ বাড়িতে খুন হন এক ব্যক্তি। খোয়া যায় তাঁর মুঠোফোন ও মানিব্যাগ। চারজনের হাতবদল হয়ে মুঠোফোনটি ঠাকুরগাঁওয়ে সচল হয়। সেই মুঠোফোনের সূত্র ধরে বেরিয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য।

রাজধানীর ধানমন্ডিতে  রোববার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েত হোসেন।

খুনের শিকার ব্যক্তির নাম নির্মল দেবনাথ। গত ১৪ নভেম্বর নরসিংদীর মাধবদী উপজেলার নিজ বাড়িতে খুন হয় তিনি। এ ঘটনায় তাঁর ছেলে দুর্জয় দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মাধবদী থানায় মামলা করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত ৩১ ডিসেম্বর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *