সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের টিকিট মুহূর্তেই শেষ আসন পেতে ৩০ মিনিটে ৪০ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৯ জুন ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিনে মাত্র ৩০ মিনিটে ৪০ লাখ বার হিট করেছে যাত্রীরা। আজ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার (১৪ জুন) সকাল ৮টায় একযোগে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে প্রতিটি ট্রেনের আসন খালি হয়ে যায়।

টিকিট প্রত্যাশীদের মধ্যে যারা প্রথমে ওয়েবসাইট বা অ্যাপে ঢুকতে পারেননি, তারা পরে ঢুকে আর কোনো খালি আসন পাননি। টিকিট না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে যারা পেয়েছেন, তারা আনন্দ ভাসছেন। টিকিট পাওয়া ও না পাওয়া নিয়ে মিশ্র প্রক্রিয়া দেখিয়েছেন টিকিটপ্রত্যাশীরা। প্রথম দিনেটিকিট বিক্রি প্রসঙ্গে গণমাধ্যমকে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, কেউ এখনো সার্ভার জটিলতা নিয়ে কোনো অভিযোগ করেনি। দুটি জোন ভাগ করে ভিন্ন সময়ে ট্রেনের টিকিট বিক্রি চলছে। গতবার একসঙ্গে আড়াই কোটি পর্যন্ত ক্লিক পরেছিল। সেখানে এবার ক্লিক হয়েছে মাত্র ৪০ লাখের মতো। দুটি জোন ভাগ করে দেওয়াতে ক্লিকের সংখ্যা কমে এসেছে। এর জন্য কোনো বাফারিং হয়নি। টিকিট প্রত্যাশীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।

বিক্রি শুরুতেই টিকিট শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের টিকিট বিক্রির ক্যাপাসিটি অনেক। সেখানে টিকিট আছে মাত্র ১৩ থেকে সাড়ে ১৩ হাজার। সবাই টিকিট পাবেন না। বিক্রি শুরুর পর টিকিট না থাকাটাই একেবারেই স্বাভাবিক। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ৪০ লাখ হিট পড়েছে। অন্যদিকে রেলওয়ে নিবন্ধিত একাউন্ট হচ্ছে ১৮ লাখ। তিনি আরও বলেন, আজকে যারা টিকিট পেয়েছেন তাদের তালিকা বিকেলের দিকে আমাদের বোর্ডে টানিয়ে দেওয়া হবে। এখানে আমাদের কারচুপির কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *