বিকাল ৩:৪৩ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কারণে আটকে গেল ফ্রান্সের প্রেসিডেন্টের গাড়িবহর

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে ব্যস্ত নিউইয়র্ক সিটি। এরই মধ্যে শহরের যানজটে আটকা পড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর যাওয়ার কারণে রাস্তায় ব্যারিকেড বসায় পুলিশ। সেখানে আটকা পড়ে এমানুয়েল ম্যাক্রোঁর গাড়ি।

এ সময় ফরাসি প্রেসিডেন্টকে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘স্যার, আমি দুঃখিত। সব এখন বন্ধ আছে। একটি প্রটোকল আসছে।’ তখন ম্যাক্রোঁ মজা করে জবাব দেন, ‘আপনি যদি প্রটোকলটি না দেখেন, তবে আমাকে যেতে দিন। আমি বিষয়টি আপনার সঙ্গে সমাধান করতে চাই।’

বাধ্য হয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ফরাসি প্রেসিডেন্টকে। সেই সময়ই তিনি ফোন করেন ট্রাম্পকে। হাসতে হাসতে বলেন, ‘কেমন আছেন, আন্দাজ করুন তো কী ঘটেছে-আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু তোমার জন্য বন্ধ হয়ে গেছে।’ এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময়ে মাখোঁকে গাড়ি রেখে পায়ে হেটে রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়। ফোনে কথা বলতে বলতে তিনি রাস্তায় হেঁটে চলেন।  খবর রয়টার্সের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *