সন্ধ্যা ৬:২৫ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিভিশন নাট্যকার সংঘের সহ সাধারণ সম্পাদক হলেন মনসুর রহমান চঞ্চল

বিনোদন প্রতিবেদক:
টেলিভিশন নাট্যকার সংঘের ২০২৬–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকার মনসুর রহমান চঞ্চল।
গত ২১ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, নাট্যকার ও নির্মাতা অরণ্য আনোয়ার নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেজবাহ উদ্দিন সুমন। সহ-সভাপতি পদে রয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার।
এ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হিসেবে মনসুর রহমান চঞ্চলের সঙ্গে দায়িত্ব পেয়েছেন এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।
নাট্যকার হিসেবে মনসুর রহমান চঞ্চল দীর্ঘদিন ধরে টেলিভিশন নাটকের সঙ্গে যুক্ত। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি নাট্যকারদের পেশাগত স্বার্থ, সৃজনশীলতা ও সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটিকে ঘিরে নাট্যাঙ্গনের সংশ্লিষ্টদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *