সন্ধ্যা ৭:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটকার শাকিলা পারভিনের বিরুদ্ধে জিডি করলেন একজন বিনোদন সাংবাদিক

 

বিনোদন  প্রতিবেদক : একজন বিনোদন সাংবাদিককে হলুদ সাংবাদিক এবং অপমানজনক কথা লিখে নিজের ফেসবুকে পোস্ট করায় শাকিলা পারভীন নামের একজন টিকটকারের নামে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি (সাধারণ ডায়েরি) করেছেন আকাশ নিবির নামের একজন বিনোদন সাংবাদিক। আর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ। এই বিষয়ে তিনি জানান, বৃহস্পতিবার (৪ মে) সাংবাদিক আকাশ নিবির থানায় এসে একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জিডির বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।

থানায় দায়ের করা অভিযোগে সাংবাদিক আকাশ নিবির লেখেন, গত ৩ মে রাত আনুমানিক ৯টায় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি শাকিলা পারভীন নামক একটি ভেরিফায়েড ফেসবুক আইডিতে আমাকে ইঙ্গিত করে মানহানিকর হলুদ সাংবাদিক আখ্যায়িত করে রিকশাচালকের সঙ্গে তুলনা করা হয়। এতে আমি সামাজিকভাবে অপদস্ত ও হেয় প্রতিপন্ন হয়েছি। শাকিলা পারভীনের মাধ্যমে যেকোনো সময়ে ক্ষতির আশঙ্কা করছি।এছাড়াও সব মহলকে হলুদ সাংবাদিক আখ্যায়িত করে একটি ভিডিও বার্তা দেয়া হয়, যা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে রয়েছে।

এর আগে, বিষয়টি নিয়ে শাকিলা পারভীন অভিনীত একটি ছবির পরিচালক জসীম উদ্দিন জাকির মিমাংসা করতে চাইলে কথিত ওই মডেল প্রশাসনের ভয় দেখিয়ে ৪ মে সন্ধ্যা ৭টায় কাফরুল থানায় সাংবাদিক আকাশ নিবির ও আশরাফুল আলম আসিফের নামে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পরেই হাতিরঝিল থানায় অভিযোগ করেন আকাশ নিবির। এই বিষয়টি জানতে অভিযুক্ত শাকিলা পারভীনের মোবাইল ফোনে গণমাধ্যমকর্মীরা কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, টিকটক থেকে উঠে আসা শাকিলা ইউটিউবে এবং টিভি চ্যানেলে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন। তবে এর বাইরে তিনি ভ্লগ বানিয়ে আয় করে থাকেন। সম্প্রতি তিনি ঈদে মুক্তি পাওয়া ‘কিল হিম’ ছবি নিয়ে তিনি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচারনা চালান। বিষয়টি নিয়ে বিনোদন সাংবাদিকরা সংবাদ প্রকাশ করার পর উদ্ভুত ঘটনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *