বিকাল ৫:৫১ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে কমিউটার ট্রেনে আগুন,ক্ষতিগ্রস্ত তিন বগি

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে স্টেশনে গিয়ে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রেনের ইঞ্জিনের কাছাকাছি দুটি বগি পুরোপুরি এবং একটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কমিউটার ট্রেনটি টাঙ্গাইল থেকে ঢাকা অভিমুখে স্টেশনে দাঁড়িয়ে ছিল।
পুলিশ জানিয়েছে, রাত ৩টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন টাঙ্গাইল স্টেশন ত্যাগ করার পর আগুন লাগে। আগুনের সূত্রপাত তদন্ত শেষে জানা যাবে। খবর পেয়ে সকালে রেলওয়ে কর্মকর্তারা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুর, ঢাকা, বগুড়া, সিলেট, নোয়াখালী, গাজীপুর ও চট্টগ্রামে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *