সন্ধ্যা ৭:২৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

টঙ্গী (গাজীপুর ) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে বৃহস্পতিবার টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও ইফতার মাহফিলের টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: বিল্লাল হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমদ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, শুচি পাঠচক্র ও পাঠাগারের সহ-সভাপতি সাদেক হোসেন খান, আবৃত্তিকার আজিজ টিপু, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, ইউনুছ মিয়া, হানিফ, বিএম আশিকুর রহমান, জহির হোসেন রিপন, জাফর আলী প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা। সঞ্চালনায় ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সদস্য তৈয়বুর রহমান উজ্জল। দোয়া পরিচালনা করেন হাজী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মোঃ ইমদাদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *